লেবেল

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ১৯।। আর্তনাদ — রাজ্যশ্রী ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ১৯।।



 আর্তনাদ 

রাজ্যশ্রী ঘোষ 


রোদে পোড়া মাটির কান্নার আওয়াজ শুনেছো কখনো? 

যে নৌকা আর পাড়ে ফিরে আসে নি 

হারিয়ে গেছে মাঝি আর নৌকা 

পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দেখেছো কখনো  এই পৃথিবীর কাছে তুমি একটি ক্ষুদ্র কণার চেয়েও অতি ক্ষুদ্র 

ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে দেখেছো তুমি কত সাধারণ 

জলের মধ্যে ডুবে যাওয়া বন্ধ হয়ে যাওয়া হৃদপিন্ডের একমাত্র প্রয়োজন অক্সিজেন জানো সেটা? 

বন্যায় ভেসে যাওয়া সহায় সম্বলহীন মানুষ গুলো বুঝে গেছে আসলে বেঁচে থাকার লড়াই 

ভালোবাসার মানুষ যখন কি নিঠুর হয়ে তোমার ভালোবাসা কে গলা টিপে হত্যা করে ছুঁড়ে ফেলে দেয় 

সেই কান্না র নীরব আর্তনাদ শুনেছো কখনো? 

দু ফোঁটা চোখের জলের মর্যাদা দেয় নি যারা 

তুমি তখন কি মৃত্যু কে আলিঙ্গন করতে চাও? 

তাহলে জীবন? 

কেন দাও এতো কষ্ট হে ঈশ্বর কেন দাও এতো কষ্ট 

আমি তো একটু শান্তি চেয়েছিলাম 

একটু বাঁচতে চেয়েছিলাম...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন