।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ১৭।।
মায়া বৌ -- ১০৭
সৌমিত বসু
উরুর ওপর কাপড় তুলে
ইন্দ্রকে তুষ্ট করে স্বামীকে ঘরে ফিরিয়ে এনেছে
আমাদের ঘরের মেয়ে বেহুলা।
সবাই তাকে ধন্য ধন্য করছে
তার কৃতিত্বে মনসামঙ্গল মাথায় ঠেকিয়ে
তুলসীতলায় প্রদীপ দিচ্ছে মেজবৌ।
অনেক রাতে বেহুলা ঘুমোলে
চুপিচুপি বিছানা থেকে উঠে
বারান্দায় কেঁদে চলে লখিন্দর।একা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন