।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ১৬।।
সম্ভাবনা
সুশান্ত সেন
দেখতেই পারতেন কত ধানে কত চাল,
কটা শালিক ডাকলে অমঙ্গল হবে না,
কত দিনের আবেগ ঘাঁটলে একটা ফুল ফুটবে
গন্ধে ভরিয়ে দেবে দুকূল,
বন্যা আসবে না কেবল জলে ভরা থাকবে সব মাঠ - সব নিশ্চিন্তপুর।
জলযান চালিয়ে সব পাখিরা হলুদ গাঁদার রূপ নিয়ে মালা গেঁথে রাখবে।
অপেক্ষায় থাকবে কখন এক সমুদ্র জল আসবে
ভরিয়ে দেবে হরিহরের শূন্য ঘটি।
দিনান্তে পা ধোয়ার জল নিয়ে
স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে সূর্যাস্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন