।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ১৫।।
এক নৌকায়
নিশা তালুকদার
সূর্য যখন অস্ত্র যায় যায়
তুমি আমি এক নৌকায়
পারাপারের চিন্তা টুকু তখন মাঝির
আমি কেবল,
তোমার সঙ্গ লাভ করতে চাইবো।
আগামী আসা ভালোবাসা
দুহাত পেতে লইবো।
ঘর থেকে যখন বেরিয়েছি
হাতে নিয়ে কিঞ্চিত সময়
অন্য কাজে করব কেন ব্যয়
তোমার সঙ্গে পায়ে পায়ে চলবো।
যত থাকবে পুরনো-নতুন
জমানো কথা,
তোমায় তখন বলবো।
তুলে নিয়ে বনফুল
আমার চুলের শোভা বাড়াবে
যত থাকবে মান অভিমান
সবকিছু নিমিষে সাড়াবে।
নয়ন যখন তোমার দিকে তুলবো
তুমিও আমার দিকে,
মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলে
আমি তখন নতুন রঙে ঢলবো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন