লেবেল

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —২ ।। নতুন দিনের দিকে— রবীন বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





মানবতাবাদী কবিতা —২



নতুন দিনের দিকে 

রবীন বসু 


ডমরু বেজেছে কোথা, ধ্বংস আর প্রলয়ের কাল

ত্রিশূলে ঝুলেছে দেশ ধর্মছায়া আক্ষরিক জাগে

বাক্ স্বাধীনতা লুপ্ত, নাগরিক সন্তোষ উধাও

গণতন্ত্র ভণ্ডামী দেখে, উৎকোচ পাহাড়ের সমান

সময় হাঁটছে ধীরে উন্নয়ন ধূসর চশমা

অপলক চেয়ে আছে ক্ষুধাদীর্ণ এ ভারতবর্ষ

অসহায় কষ্টঘাম, অশিক্ষা অস্বাস্থ্য ধরে বুকে 

নিবিড় অন্ধকারে সব উজ্জ্বলতা হাস্যকর

তবু এই সহ্যশক্তি অতিক্রান্ত দুঃখের সীমানা

নতুন দিনের দিকে চেয়ে আছে দৃঢ়মুষ্টি হাত!

1 টি মন্তব্য: