লেবেল

বুধবার, ২ নভেম্বর, ২০২২

আজ থেকে প্রতিদিন বিভাগে অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হল।। মানবতাবাদী কবিতা —১ । আজকের কলমে— তৈমুর খান।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা —১



দ্বিধা

তৈমুর খান

         

কর্তব্যের পাশে দাঁড়িয়ে দেখি 

কে বড়ো — মানুষ না ধর্ম  ? 

মানুষের মুখ ধর্মের দিকে ঘুরে আছে 

ধর্মের মুখ অন্ধকারের দিকে —

তাহলে মানবতা কোন্ দিকে আছে ? 


যেখানে দাঁড়িয়ে আছি 

সেখানে অনেক রাস্তা 

রাস্তার মোড়ে মোড়ে মহাপুরুষ 

সবাইকেই ডাকছেন বড়ো আন্তরিক —

কোন্ দিকে যাব ? 


মাথার উপর কাক ডাকছে 

মানবতার মৃত্যু হলে 

কর্তব্যও অন্ধ হয়ে যায় —

তখন যতই বাঁশি বাজুক 

পৃথিবী জুড়ে আতঙ্ক নেমে আসে...








🙏লেখা আহ্বান🙏


বিষয় — মানবতাবাদী কবিতা

এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত কবিতা পাঠান মেল বডিতে টাইপ করে।

মেল- ankurishapatrika@gmail.com



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন