লেবেল

শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -১৯।। অস্ত্র — ভবেশ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





মানবতাবাদী কবিতা -১৯


অস্ত্র 

ভবেশ বসু




তোমার হাতে ওটা কি?
একটি অস্ত্র
তোমার হাতে?
বাঁশি।সুর করে বাজানো যায়।
লোকটাও অস্ত্রের বর্ণনা দিল,শরীর ফালা ফালা করা যায় এই ধারালো লোহা দিয়ে।
কিন্তু আমিও তো হৃদয় কেটে রক্ত ঝরাই !
কি রকম ?
যে বাঁশি শোনে তার শরীর গলে যমুনায় মিশে।
লোকটা কি বুঝল কে জানে,নম্র চোখে বসে পড়ল পায়ের কাছে।
বলল,এটা রেখে ওই অস্ত্রটা আমায় দাও।

1 টি মন্তব্য: