মানবতাবাদী কবিতা —১১
মানবতা
দুর্গাদাস মিদ্যা
মানুষের মতো দীর্ঘ পথ
হাঁটতে হাঁটতে
মানবের দেখা পেলাম না।
কোনো এক কবি বলেছেন—
মানুষের মৃত্যু হলে তবু
মানব থেকে যায় এই সত্যের প্রত্যয়
হয় না এখন।
মানব জীবন পতিত থেকে গেল বলেই
এতো অমানবিকতা চারপাশে।
অগণিত মানবতাহীন মানুষের ভারে
ভারাক্রান্ত পৃথিবী আজ ক্লান্ত, শ্রান্ত।
তবু কোনো এক মানবিক মুখ
দেখা গেল না যে মানুষের পাশে
দাঁড়িয়ে বলবে — না আর কোন ভয় নয়
মানবিকতার হবে জয়, হবে জয়।

খুব সুন্দর কবিতাটি।
উত্তরমুছুনমানবিকতার জয়গান বেশ লাগলো
উত্তরমুছুন