লেবেল

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা -৯ । । সবাই সমান — গোবিন্দ মোদক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


মানবতাবাদী কবিতা -৯




সবাই সমান 

গোবিন্দ মোদক 

রামকে আমি দাদা ডাকি রহিম আমার ভাই, 
জনসন আমার প্রিয় বন্ধু ভুল কোত্থাও নাই !

আজান শুনে ঘুমটা ভাঙে মন্দিরে সন্ধ্যারতি, 
গির্জার উপাসনায় মন পবিত্র হয় অতি !

পূজা-পার্বণ, ঈদ-মহরম কিংবা বড়দিনে ,
সবাই আমরা যোগ দিতে যাই নতুন বস্ত্র কিনে !

ঈশ্বর বলো গড বলো কিংবা বলো আল্লা, 
মোটের ওপর "একই তিনি" সমান যে তাঁর পাল্লা !

তোমার আমার সবার দেহে একই রক্ত বয় ,
তবে কেন মানুষে মানুষে এত বিভেদ হয় ?

এসো তবে উঠিয়ে দিই জাতি ধর্মের বেড়া ,
সবাই হাত মিলিয়ে বলি – মানবতা-ই সেরা !!

৩টি মন্তব্য:

  1. সবাই সমান -- কবিতায় কবি গোবিন্দ মোদক, সরল নিয়মে কবিতা লিখেছেন পারফেক্ট। এমন নরম কবিতাও চাই৷ সেটারও দরকার আছে। আলাদা স্বাদ আছে।

    উত্তরমুছুন