মানবতাবাদী কবিতা -৯
সবাই সমান
গোবিন্দ মোদক
রামকে আমি দাদা ডাকি রহিম আমার ভাই,
জনসন আমার প্রিয় বন্ধু ভুল কোত্থাও নাই !
আজান শুনে ঘুমটা ভাঙে মন্দিরে সন্ধ্যারতি,
গির্জার উপাসনায় মন পবিত্র হয় অতি !
পূজা-পার্বণ, ঈদ-মহরম কিংবা বড়দিনে ,
সবাই আমরা যোগ দিতে যাই নতুন বস্ত্র কিনে !
ঈশ্বর বলো গড বলো কিংবা বলো আল্লা,
মোটের ওপর "একই তিনি" সমান যে তাঁর পাল্লা !
তোমার আমার সবার দেহে একই রক্ত বয় ,
তবে কেন মানুষে মানুষে এত বিভেদ হয় ?
এসো তবে উঠিয়ে দিই জাতি ধর্মের বেড়া ,
সবাই হাত মিলিয়ে বলি – মানবতা-ই সেরা !!

সুন্দর হয়েছে
উত্তরমুছুনখুব ভালো কবিতা পড়লাম দাদা
উত্তরমুছুনসবাই সমান -- কবিতায় কবি গোবিন্দ মোদক, সরল নিয়মে কবিতা লিখেছেন পারফেক্ট। এমন নরম কবিতাও চাই৷ সেটারও দরকার আছে। আলাদা স্বাদ আছে।
উত্তরমুছুন