কালো মায়ের পায়ের আলো -১১
আর্জি
বিদ্যুৎ মিশ্রবছর পরে মাগো আমার
আসছে আবার ঘরে
তাইতো সবাই নতুন কাপড়
নতুন জামা পরে।
পুজোর রাতে ভীষণ মজা
শুধুই ঘোরাফেরা
তারও মাঝে কিছু মানুষ
কাপড় পরে ছেঁড়া।
উপোস করে দিন কাটে আর
মলিন তাদের মুখ
পুজোর দিনেও কেন মা'গো
পায় না ওরা সুখ?
এতো বিভেদ কেন মাগো
সবাই তোমার ছেলে
কেউ আছে কোলে তোমার
কেউ বা এলেবেলে।
আসছে বছর পুজোর সময়
এই ব্যবধান ভুলে
সবাই আবার এক হয়ে যাই
আর্জি রেখো তুলে।

খুব সুন্দর আর্জি মায়ের কাছে। ভালো লাগলো।
উত্তরমুছুন