লেবেল

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

কালো মায়ের পায়ের আলো —১২ ।। আলো আঁধারের কবিতা— সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




কালো মায়ের পায়ের আলো —১২




আলো আঁধারের কবিতা

সমাজ বসু

সত্য, বিশ্বাস আর ভালবাসায় আচ্ছন্ন মানুষের
শরীর থেকে ঠিকরে আসে আলো---
তা সে যে বর্ণেরই হোক।
সেই সব মানুষ এলে আলোকিত হয় চারপাশ---
আলো জ্বালতে হয়‌ না।

এদের আকালে হাজার ওয়াটের আলোও অন্ধকার
মুছতে পারে না ---
বরং অন্ধকারের পরতে পরতে জড়িয়ে যায়
মিথ্যা, অবিশ্বাস আর ঘৃণা।

সেই প্রস্তর যুগ থেকে আলোর অনুসন্ধান,অথচ--অন্ধকারের কোন জন্ম মৃত্যু নেই --- কিংবা আবিষ্কার।
শুধু আলোর অভাবই অন্ধকার।

৩টি মন্তব্য:

  1. খুব ভালো কবিতা পড়লাম দাদা । একদম সত্য দর্শন । ভালো কবিতা

    উত্তরমুছুন
  2. "শুধু আলোর অভাবই অন্ধকার " সুন্দর উল্লেখ। খুব ভালো লাগলো কবিতাটি।

    উত্তরমুছুন
  3. কবি সমাজ বসুর "আলো আঁধারের কবিতা" নামের কবিতাটি একটি দুরন্ত কবিতা, আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। উহ, কী লেখা।

    উত্তরমুছুন