পৌষ এল ঘরে-১০
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
পৌষ এল ঘরে
১.
এখানে কার্নিশ জুড়ে
পায়রাগুলো গা ফুলিয়ে
বসে থাকে;ভোর হয়
ভোরের নিয়মে।
কুয়াশার হিম সোয়েটার
গায়ে চাপিয়ে একটু একটু
করে আড়মোড়া ভাঙছে
দিনের রোজনামচা।
খাস কৌশিকের পছন্দের
গান বাজে,গান বাজে...
পৌষ এল ঘরে।
২.
জামার ভেতরে কাঁপে
হিম জলকণা;দু হাতের
করতলে রাতের উষ্ণতা
তুলোর স্তূপের থেকে
উঠে আসে অলৌকিক
বিষাদের ভোরে।
কোথাও তালের গন্ধ
সার্কাসের তাঁবুর ভেতর
অন্য হাওয়া দেয়।
কুয়াশা কাটিয়ে হেলে দুলে
চলে যায় খিদির পুরের
ট্রাম ভোরের প্রথম যাত্রী
নিয়ে সুতনুকা পৌষের
পিঠাপুলি পায়েস উৎসবে।
পৌষ এল ঘরে।
ভালো লাগলো কবি, ভালো থাকুন
উত্তরমুছুন