পৌষ এল ঘরে-৯
গোবিন্দ মোদক
পৌষ এল রে
পৌষ এলো রে বেড়ার ঘরে ঠাণ্ডাখানা চরম,
শীতের কোপে শরীর কাঁপে কোথায় পাবো গরম!
উত্তর থেকে হু-হু হাওয়ায় চামড়াতে শীত-টান,
শীতে কাঁপে সারা শরীর — ঠাণ্ডা জলে স্নান!
বাজারেতে পালং-মুলো, ফুলকপি আর শিম,
পুষ্করিণী-র জল কী ঠান্ডা — বরফ মাখা হিম!
চন্দ্রমল্লিকা-ডালিয়া-গাঁদা, মরশুমী সব ফুল,
প্রকৃতিটার কানে যেন ঝুমকো ফুলের দুল!
খেজুরের রস, নলেন গুড়, পিঠে-পুলি কতো,
পৌষমেলাটা রঙে রঙিন — মজা শত শত!
চড়ুইভাতি, বনভোজন — কতো রকম খেলা,
ফুলের কতো প্রদর্শনী — ময়দানে বইমেলা!
পৌষ এলো রে চল বেড়াতে সাগর কিংবা বনে,
পৌষ ডাকলেই উদাস উদাস মনের সঙ্গোপনে।
সুন্দর কবিতাটি। ভালো লাগলো।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ
মুছুনঅনেক অনেক ধন্যবাদ
উত্তরমুছুন