লেবেল

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়...পৌষ এল ঘরে -১৫।। রঞ্জন ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


পৌষ এল ঘরে -১৫

রঞ্জন ভট্টাচার্য 


১.

পৌষ 


শিশির শিশির ভেজা উরস 

যেন স্নিগ্ধতার পরম স্বাদ  

পৌষ ধানের হিমেল হাওয়া 

শিষে শিষে ঐকান্তিকতা এক মধুময়তা 

রূপময় লাবণ্যের ছাপ পড়ে আঁচলে। 

সীমান্তের ওপারে যাবার স্পর্দ্ধা না  হলেও 

সীমান্ত বরাবর তোমারি ছায়ায় অখণ্ডময়তা বিরাজিত ।



২.

স্মৃতি 


আজ পড়ে যায়

শিশিরে শিশিরে পায়ে পায়ে 

মাঠের পর মাঠ 

মনে পড়ে যায় শাপলা তোলা 

পেরিয়ে অনেক ঘাট ।

 

সঙ্গে তুমি হাল ধরেছিলেন মনে

খাল-বিল নয়নজলি 

আজ যখন আপন মনে

নিজে নিজে কথা বলি... 


মনে পড়ে যায় ফুলের সাজি 

আপন আপন হাতে, 

চৌতারা বহু পথ চলা 

একে অপরের সাথে ।


আজ আর নেই... একলাই আছি 

তবু নয়তো কাছাকাছি 

আজ তুমি নেই আমিও যে সেই 

তোমার ভাবনায় বাঁচি।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন