লেবেল

সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

শুধু কবিতায়... পৌষ এল ঘরে -২২।। রাজেশ কান্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



পৌষ এল ঘরে -২২

রাজেশ কান্তি দাশ



পৌষ আমার নীড়

সোনা রোদের ভিতর জেগে উঠে পৌষ
শিশিরের চিরকুট হাতে
অঘ্রানের ধানি শাড়ির গন্ধ লেগে আছে তার গায়ে
তার যাপনের সাথে।
আমি কুয়াশার ভিতর জড়িয়ে ধরি তারে
টুপটাপ শিশিরের ভিতর
আনমনে করি আপন
রাত নামলে, সে-ও জড়িয়ে ধরে হিমেল হাওয়ায়
আকাশের তারার ভিতর রাতের ছায়ায়
বুনো ঘাসে ঢাকা একান্নবর্তী প্রান্তর;
প্যাঁচার ডাকের মাঝে সে বুকে করে যেন হিম বপন।
হাজারো খুনসুটি, নবান্নের, কথায় কথায় বলে সে—
পরিযায়ী মুখে দেয় ছুট—
আমিও জেগে উঠি তার কথায় ভোরের আলোয়
উড়ন্ত সরালির ডাকে ডাকে
তার শিশির ভেজা ঠোঁট।
সকালের নরম রোদে গাঁদা ফুলে উড়ে প্রজাপতি,
এদিক-ওদিক তাকায়, বুকে তার দীপ্তির নিশ্বাস
মধুর খুঁজে যায় দূর আরও দূর
জলের ভিতর কি খড়ের ভিতর
কিংবা ঘাসের ভিতর থেকে বয় ঠান্ডা বাতাস;
ভরে তার অন্তঃপুর।
জারুল বনে পড়ন্ত বিকেলে জেঁকে বসে শীত
তার ভিতর রঙ বৈচিত্র্যের ফসলের সংলাপ
কত চেনা অচেনা মুখের ভিড়!
আমি তার ভিতর হাঁটি, খুঁজে ফিরি কাতর অতীত
পৌষে খুঁজে নিই আমার নীড়।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন