লেবেল

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -২।। দিন শেষের বেলা —অরিন্দম চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -২।।




দিন শেষের বেলা 

অরিন্দম চট্টোপাধ্যায় 


শরতের স্তব্ধ বাতাসের মতো।

কাশফুল উপত্যকা।

ঋতু ঘূর্ণনের বাস্তবিক নিদর্শন।


একদিন মুখোমুখি 

হৃদয় ছড়ানো কথায়।

ঐ শিউলি গন্ধের মতো

উড়ে গেল এ জীবন।


হব হব সন্ধ্যায় 

হাসনুহানার হাত ধরে

নামে উৎসব রাত্রি। 


তারপর-

বলো

এমনি করে 

কেন যে হারিয়ে যায়

 দিন শেষের বেলা।



সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আজ থেকে শুরু হলো অঙ্কুরীশা র পাতায় শিউলি বিষয়ক কবিতা।। .।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -১।। আগমনী - মানস মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -১।।




আগমনী 

মানস মুখোপাধ্যায়  


এখন আমার সারা উঠোন জুড়ে 

বিছিয়ে আছে শিউলি ফুল 

ম ম করে ভাসছে সুমিষ্ট গন্ধ

মায়ের আগমনী গন্ধ 

মনের মধ্যে বইছে আনন্দ প্লাবন 

না হোক নতুন বস্ত্র 

না হোক ভালো মন্দ ভোজ পর্ব

তবু মৃন্ময়ী সাজ দেখতে 

 ছুটে যাই প্যান্ডেলে প্যান্ডেলে 

বৎসরান্তে শত ছন্নছাড়া জীবনে 

এভাবেই আনন্দ খুঁজে চলি 

ব্যস্তময় জগতে!





বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-২০।। স্বাধীনতার মানে — মধুসূদন প্রধান।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-২০।।



স্বাধীনতার মানে

  মধুসূদন প্রধান

স্বাধীনতা শুধু পতাকার রঙে নয়,
স্বাধীনতা মানুষের বিবেকের জয়।
মুক্ত আকাশে উড়ে যাওয়া পাখির ডানায়,
স্বপ্ন দেখার সাহসে, সত্যের আহ্বানে।

স্বাধীনতা মানে অন্যের অধিকারকে
নিজের মতোই শ্রদ্ধা করা।
ঘৃণার বদলে ভালোবাসার বীজ বোনা,
বিভেদের বদলে ঐক্যের পথ ধরা।

স্বাধীনতা মানে মাথা উঁচু করে বাঁচা,
অন্যায়ের সামনে নীরব না থাকা।
পরিশ্রমে গড়ে তোলা আগামী দিনের দেশ,
সততাই যেখানে মানুষের শ্রেষ্ঠ পরিচয়।

যে স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জিত,
তার মর্যাদা রক্ষা হোক প্রতিটি হৃদয়ে।
মানবতা, ন্যায় আর ভালোবাসার আলোয়
আলোকিত হোক আমার দেশ, আমার পৃথিবী।

স্বাধীনতা তখনই পূর্ণতা পায়,
যখন প্রতিটি মানুষ
মুক্ত মনে, মুক্ত চিন্তায়
সম্মান নিয়ে বাঁচতে পারে।

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৯।। দাও অধিকার — কার্ত্তিক মণ্ডল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 

      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৯।।



দাও অধিকার

 কার্ত্তিক মণ্ডল 


দাও অধিকার সবার সমান ক'রে
হাসি ফুটুক সবার ঘরে ঘরে ।
উঁচু নিচু ভেদ ভুলে যেন থাকি মিশে
মরে না কেউ কলুর বলদের মত পিষে।
উদার পৃথিবী দিয়েছে দু'হাত মেলে 
তবু কেন মরি জাতপাতে তিলে তিলে।
বিভেদের ভেদে শুনি তবু কত কথা 
তুচ্ছ করেছ আজ স্বদেশের স্বাধীনতা।
ভেদ ভুলে সব এক করে নিলে পরে
জন্মাবে বীর অলিগলি প্রতি ঘরে।
সাজাবে পৃথিবী জুঁই মালতীর খোঁপা
আতরের বাস ছড়াবে বিবাগি চাঁপা।
সূর্যের আগে কোকনদ উঠবে ফুটি
বায়ু ভেদ করে সম্মুখে যাবে ছুটি ।
মরুভূমিকেও সাজাতেই পারি বেশ
পৃথিবীর সেরা হবে জানি এই দেশ।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৮।। স্বাধীনতা কে না চায় — প্রদীপ্ত সামন্ত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৮।।



স্বাধীনতা কে না চায়

প্রদীপ্ত সামন্ত

স্বাধীনতা কে না চায় --
মুক্ত হাওয়া ,পরিচিত গন্ডি থেকে বেরিয়ে
প্রাণভরে একটু গভীর নিঃশ্বাস ;
মাছও জাল ছেড়ে জলে ফিরে যেতে চায়,
পাখি খাঁচা ছেড়ে আকাশে - বন্দী ;
লোহার গরাদ ভেঙে বাইরে ...

আবদ্ধ হবে বলে যে সংসার পেতেছিল
সেই সংসারীও সংসার নামক বন্দি দশা থেকে বেরিয়ে এসে একটু অন্য ভাবে কাটাতে চায়; চাকুরিজীবী একঘেয়েমি কাটাতে
ক'দিনের জন্য ঘুরে আসে --
মোদ্দাকথা স্বাধীনতা; স্ব অধীনতা- নিজের অধীনে থেকে ইচ্ছে খুশি মত কাটাতে প্রত্যেকেই চায়;
প্রত্যেকেই ভালোবাসে --উন্মুক্ত বিহঙ্গের
খোলা আকাশের বিচরণ...

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৭।। রক্ত বীর —পৃথ্বীরাজ কামিলা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৭।।


রক্ত বীর

পৃথ্বীরাজ কামিলা 



যে রক্তে লেগেছে তীর

সে রক্ত তারে করেছে বীর ।

কাঁদিল রক্তের প্রাণ , ধরিল অভয় অমৃত শির

রক্তের তেজের গর্জন প্রাণের গোলায় ভরা অগ্নিবীর ।

যে রক্তের রাঙানো ধারা মাটিতে  মিশিল , অশ্রুসিন্ধু  হইল দিশেহারা 

সেই রক্তে মেশানো মাটিতে ফুটিলো কত ফুল, গাঁথিল কত বিজয়মালা 

সেই  রক্তের মেশানো মাটি হইল শস্য শ্যামলা 

শতকোটি মানুষের মাঝে স্বাধীন কণ্ঠে সাজালো সে ভালোবাসায় উন্নয়নের উন্নতির ডালা ।  










রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৬।। খাঁচায় বন্দী স্বাধীনতা — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৬।।




খাঁচায় বন্দী স্বাধীনতা 

মুক্তি দাশ


ঝাঁকে ঝাঁকে কত 
পাখি ডানা মেলে
         ভাসছে আকাশ-নীলে,
নিচেও তাদের 
ছায়াগুলো ছোটে
         মাঠে-ঘাটে, খালে-বিলে!

উসখুশ করে 
খাঁচায় বন্দী
         লালঠোঁট টিয়াপাখি।
খোকা “বলে তুই 
চুপচাপ কেন?
মনটা খারাপ নাকি?

ঠিক আছে, খুলছি 
খাঁচার আগল,
          যা তুই খেলবি খানিক।
সন্ধের আগে 
‘গুড বয়’ হয়ে
         ফিরবি তো, সোনা মানিক?”

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৫।। স্বাধীনত— বিকাশ দাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 

      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৫।।



স্বাধীনতা

বিকাশ দাস 

ঝড়-বৃষ্টি ভুঁয়ে

চিৎ হয়ে শুয়ে

বুকের বলে আকাশ দেখার আনন্দ

মাটির যত্নে মাটির রত্নে ফসলের গন্ধ

জীবন যাপনের আলাপনে মধুর ছন্দ


তুমি স্বাধীনতা

তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।


ভুল থেকে ভুল শুধরে সংকল্পের সমরে

একজোট হয়ে উৎসব-পার্বণ ঘরে ঘরে  

বন্ধুর বান্ধব হাত, খিদে জুড়ানো ভাত

 

তুমি স্বাধীনতা

তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।

জানি,প্রতিদিন জন্মের একদিনই  মৃত্যু হবে

শিকলের ঝংকারও একদিন মুক্তির গান হবে

শাণিত শব্দের বাঁধন, পৃথিবীর ঘর-উঠোন 

তুমি স্বাধীনতা

তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"

সন্তান-সন্ততি নিঃস্বার্থ-পুণ্য-সমৃদ্ধির

পায়ে পা মিলিয়ে রক্ত-ঘাম গলিয়ে

 

তুমি স্বাধীনতা

তুমিই মানবতা, সুস্থ থাকার স্থিরতা।

শোষণ শাসন ভেঙে চুরে সুরের উদার-নদী

আপন ভোলা মনের পথিক উচ্ছল-জলধি

অনন্তব্যাপী ভোর,পাখির আকাশ বিভোর

তুমি স্বাধীনতা

তুমিই রাজার রাজা রাজার শীলতা।





শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৪।। স্বাধীনতা মানে — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 

      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৪।।




স্বাধীনতা মানে  

জয়শ্রী সরকার 


স্বাধীনতা মানে বনসাই নয়,

স্বাধীনতা হ'লো মাটিতে শিকড়

স্বাধীনতা মানে সমারোহ নয়,

স্বাধীনতা হ'লো চেতনা মুখর।

স্বাধীনতা মানে হানাহানি নয়,

স্বাধীনতা হ'লো মানবতাবাদ

স্বাধীনতা মানে বেপরোয়া নয়,

স্বাধীনতা হ'লো ঘোষিত জেহাদ!


কন্ঠরোধটা স্বাধীনতা নয়, 

যাপনে থাকবে বাক স্বাধীনতা

স্বাধীনতা আর অধিকার বোধে 

থাকবে না কোনো আবিলতা।

মূল্যবৃদ্ধি স্বাধীনতা নয় 

স্বাধীনতা হলো সহজে বাঁচা, 

স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা

স্বাধীনতা হলো ন্যায়ের খাঁচা!


স্বাধীনতা মানে সাততারা নয়, 

স্বাধীনতা হলো ভাতের গন্ধ

স্বাধীনতা মানে ছেঁড়া পাল নয়,

স্বাধীনতা হলো জীবন-ছন্দ। 

স্বাধীনতা মানে স্কুল বাড়ি নয়, 

স্বাধীনতা হলো শিক্ষাদান 

স্বাধীনতা মানে মনে বরাভয়

দীক্ষাগুরুর আসল মান!


শুধু তেরঙ্গা স্বাধীনতা নয়, 

স্বাধীনতা হলো মানবিক মুখ

একটি দিনের নয় স্বাধীনতা, 

স্বাধীনতা হলো নিত্য সুখ।

স্বাধীনতা মানে উল্লাস নয়,

স্বাধীনতা হ'লো মর্মের ক্ষত

স্বাধীনতা মানে উচ্ছ্বাস নয়,

স্বাধীনতা হ'লো কর্মের ব্রত!


স্বাধীনতা মানে প্রতিশোধ নয়,

স্বাধীনতা হ'লো অন্যায়রোধ

স্বাধীনতা মানে শৃঙ্খল নয়,

স্বাধীনতা হ'লো শৃঙ্খলাবোধ।

স্বাধীনতা মানে একা-সুখ নয়,

স্বাধীনতা হ'লো মিশে থাকা

স্বাধীনতা মানে ফিকে হওয়া নয়,

স্বাধীনতা হ'লো ফিরে দেখা!



। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১৩।। স্বাধীনতার রূপচর্চা - মানস মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১৩।।



স্বাধীনতার রূপচর্চা 

 মানস মুখোপাধ্যায়      

          

একটা হাত বড়ো দরকার ছিলো 

যে হাতে বন্ধুত্ব ছিলো 

যে হাতে ভালোবাসার স্পর্শ ছিলো 

যে হাতে ন্যায় ছিলো 

যে হাত প্রতিবাদে মুষ্ঠিবদ্ধ হতো 

আজ যেন কড়িগোনা হাতটা বড়ো বেশি আলগা 

স্বাধীনতা পার করে এসেছি বেশ কয়েক দশক 

তবু হতাশায় নিভৃতে রোদন করে যাই

কর্মহীন হাতগুলো বড়ো বেশি পঙ্গু

ভাতা সমৃদ্ধ দেশে স্বপ্নগুলোর ডানা ছাঁটা

একাকী রাত্রিযাপনে ভাগ্যের দোহাই 

ঈশ্বরের দোরগোড়ায় দাঁড়িয়ে 

 অহেতুক অশ্রুজল ফেলি ----


বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১২।। স্বাধীনতা দিবস -দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১২।।




স্বাধীনতা দিবস

দীনেশ সরকার

 

স্বাধীন বাতাস, স্বাধীন পাখি, আমরাও সব স্বাধীন

স্বাধীনতা দিবসে তাই নাচি তাধিন ধিন।

ধন্য আমি জন্মেছি এই স্বাধীন ভারতবর্ষে

দিন কেটে যায় হেসে খেলে সুখে এবং হর্ষে।

 

পরাধীনতার গ্লানির কথা পড়ি বইয়ের পাতায়

ব্রিটিশ শাসক দেশের লোককে পিষতো কষে যাতায়।

দেশবাসীকে শোষণ করে দেশের সম্পদ লুটতো

ভারতবাসীর বুকের উপর তাদের ঘোড়া ছুটতো।

 

প্রতিবাদ আর প্রতিরোধের ছিল না অধিকার

অত্যাচারের চরম সীমায় ছিল না প্রতিকার।

স্বদেশীদের দিতো তারা দ্বীপান্তরে ঠেলে

নয়তো তাদের ধরে ধরে পুরে দিতো জেলে।

 

যাদের রক্তের বিনিময়ে এলো স্বাধীনতা

আমরা যেন না যাই ভুলে তাদের অমর কথা।

স্বাধীনতা দিবসে সেই শহিদদেরই স্মরি

শ্রদ্ধা জানাই পুষ্পার্ঘ্যে আর তাদের প্রণাম করি।

 

স্বাধীনতা দিবসে তাই আমরা শপথ করি

তেরঙ্গা ঝান্ডা চিরদিন রখবো উচ্চে ধরি।

দেশপ্রেমে দীক্ষা নিয়ে দেশকে বাসব ভালো

দেশবাসীকে আপন করে জ্বালবো জ্ঞানের আলো।

বুধবার, ১২ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১১।। স্বাধীনতার সুরে — মল্লিকা বিশ্বাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      


।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১১।।



স্বাধীনতার সুরে 

মল্লিকা বিশ্বাস 

আয় রে ছুটে বন্ধু স্বজন 
মনের মতন সাজি ।
সোনায় ভরা ভারত আমার
স্বাধীন হল আজি ।।

আয় রে ছুটে শিশু-কিশোর
তিরঙ্গা তোল হাতে ।
স্বাধীনতার সুরে সবাই 
মাতি রে একসাথে ।।

উড়বে যখন এই তিরঙ্গা 
মাথা উঁচু করে।
দেখবি তখন ফোঁটায় ফোঁটায় 
লাল রং টাও ঝরে ।।

শত আঘাত সয়ে যাঁরা 
আনলো স্বাধীনতা ।
রাখিস মনে বীর শহীদের
মহান ত্যাগের কথা ।।

জীবন দিয়ে রাখলো যাঁরা 
ভারত মাতার মান ।
আজকে মোদের স্বাধীন ভারত 
তাঁদেরই তো দান ।।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-১০।। আজকের কলমে - নিমাই জানা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-১০।।



একটি মিথ্যা হিক্কা ,একটি মিথ্যা জুডিশিয়াল সিন্ড্রোম, একটি মিথ্যা ব্লেডের দোকান , একটি মিথ্যা অবাঞ্ছিত ফাঁসি


নিমাই জানা 

দীর্ঘতম শুক্রের ধ্বংসাত্মক হিলিয়াম ছাই মেশানো গ্রিণীচ হিমালয়ের রাইবোফ্ল্যাভিন মিশ্রিত আপেল অসুখে আক্রান্ত মালিকটি মারা যাচ্ছে ,চারটি কুঁচকানো কচ্ছপের ক্ষীরোদ পিঠের বিচ্ছিরি দানাদার ব্লেড যিনি বিক্রি করেন তার গলার পাশে সব সময় ক্ষত্রিয়রা ধরে রেখেছে চকচকে ক্ষুর , যিনি ফাঁসির "র" ট্যাবু মার্কা দড়ি বিক্রি করেন তার ডান পাশে বা বাম পাশে মাথায় ঊর্ধ্ব বাহুতে অধঃতে অনন্তায় দীর্ঘ ঈ কার নির্বাসিত আছে সদ্য তৈরি হওয়া মানুষটি, ঘাস মারার ডিম খেতে খেতে হলুদ প্রস্রাব করে যে তার গলা থেকে পায়ুদ্বার পর্যন্ত ঝলসে ফুরিয়ে যাচ্ছে উদ্বাস্তু জনুক্রমের রাত নিশাচর পায়চারি করা বিবস্ত্র দুর্যোধনের ট্যাবলো থেকে লাফানো অবন্তিপুরমের শৈলেশ্বর মার্কা মাগধী মন্ত্রণালয় , যে সেবিকাটি সারাদিন তুলোর অন্তর্বাস মিলে রাখে তার নিজস্ব গোপনাঙ্গে সে আনফ্রেন্ড করে মধ্যরাতে ডাকছে তার চ্যাট বক্সের চোদ্দ খানা প্লেবয়ের নীল পুদিনা মার্কা সদ্য রাইফেল কেনা বুলেটের ইন্ডিগো ভাইব্রেটারকে , কুকুর কামড়ানোর ইঞ্জেকশন গর্ভপাতের ট্যাবলেট প্রসুতিসদন প্রসবের টেবিল ধুরন্ধর জন্ডিস রোগ যে সারায় সেও আন্ডার সিসিটিভি সুপারভাইলেন্সে পকেটে করে মৃত্যুর জিগজ্যাগ ট্যাবলেট নিয়ে কাইনেটিক , ঘুম বড় মারাত্মক বিষ , দেয়ালে ঝুলে থাকে , টিকটিকির পেটের ভেতরে চকচক করে, শেয়ালের মতো থেঁতলানো মাথায় পরে থাকে, বোম মারার হুমকি দেয় গুপ্তচর আসে কাশ্মীরের আপেল ছিঁড়ে খায় গোপনাঙ্গে গুঁড়ো মরিচ ঢালে , মেয়াদ উত্তীর্ণ ক্যাপসুলের ভেতরে কিলবিল করে প্যাথলজিস্টদের অশ্বগন্ধা বুকের হৃদপিন্ডের ক্ষয় কার্য চালাতে থাকা নদী দক্ষিণ মেরুর অন্ধকারে আছড়ে পড়ে প্রশান্তির ৩৫ মিলিয়ন আন্টার্কটিকার কিউবিক মিটারে, যুগে যুগে ঝুলে পড়ছে ছোবল মারার ডিমের অপ্রত্যক্ষদর্শী নাবিকের পুরুষালী ডান দুগ্ধবতী স্তন থেকে , সবকিছুই মিথ্যা অথচ সব কিছুই গুম ঘরের মতো উচ্ছেদের মতো ভেঙে পড়া ওভারল্যাপের মতো ওভার ট্র্যাকিঙের মতো প্রকাশ্যে ফাঁসি দেওয়ার মতো রক্ত শুষে নেবার পাইপের মতো জঘন্যতম যৌনাঙ্গের পুঁজের মতো ইঁদুরের মাংসের মতো কুকুরের মতো তড়িৎ এর মতো বহুমুখী ধ্বংসের মতো জীবিত মানুষের হাড় বের করে সার কারখানায় হাড় সার তৈরি করার মতো , মৃত মানুষকে আইসিইউ চেম্বারে রেখে কেমন বন্ধ্যা বাচ্চার জন্ম দিচ্ছে একা থার্মোহরমোনাল যুধিষ্ঠির , পোশাক নেই উন্মাদ আলোক মাথায় চারটা কামকড পোকা মদনের হ্রেষা ফেস ডিওডরেন্ট মাইগ্রেন , প্লিজ সাইলেন্ট !!! কালো কালো কুকুর গুলোর সোনালী বাচ্চা হচ্ছে টেস্ট টিউবের মুদ্রাস্ফীতি বন্ধ রেখে , নির্যাতিতার ভিসেরালে এক কোটি অন্ধকার জুডিশিয়াল সিন্ড্রোম কিলবিল করে

সোমবার, ১০ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-৯।। বীর শহীদের ঋণ — বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-৯।।



 বীর শহীদের ঋণ

বিদ্যুৎ মিশ্র 

পরাধীনতার ছিঁড়তে শেকল
যতো মানুষ জন,
অস্ত্র হাতে করলো লড়াই
জেতার ছিল পণ।

ইংরেজদের সৈন্য যারা
পেলো তারা ভয়,
বীর নেতাজির ভাষণ শুনে
দূর্বল কেউ নয়।

জীবন দিয়ে করলো স্বাধীন
ভারত মায়ের মুখ,
অত্যাচারে দুঃখী যে মা
পেলো এবার সুখ।

বীর শহীদের স্মরণে করি
স্বাধীনতার দিন,
শোধ হবে না কোন দিনও
তাদের দেওয়া ঋণ।

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-৮।। উজ্জ্বল উদ্ধার — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-৮।।



 উজ্জ্বল উদ্ধার

পুষ্প সাঁতরা


স্বাধীনতা হল দেশের প্রতি
কৃতজ্ঞতা আর সম্মান
বোধন মন্ত্রে দীক্ষিত হয়ে
শৃঙ্খল খানখান।
রক্ষাকবচ তো চিত্ত শুদ্ধি
স্বাধীনতার আনন্দে
শপথ নিয়েছি আবার নেবো
জয়তু ভারত বন্দে -----।
কি দিয়েছি আর কি নিয়েছি
জানো স্বাধীনতার মানে?
হাতে হাত দিয়ে সমবেত
ইচ্ছের জাল বুনে।
স্বাধীন সূর্যের আলোটুকু নিয়ে
চেতনায় আসুক জোয়ার
দেশ সেবায়  গড়ে উঠুক
উজ্জ্বল উদ্ধার-----
 

শনিবার, ৮ আগস্ট, ২০২৬

। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-৭।। খাঁচায় বন্দী স্বাধীনতা —মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 

      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-৭।।



খাঁচায় বন্দী স্বাধীনতা 

মুক্তি দাশ


ঝাঁকে ঝাঁকে কত 
পাখি ডানা মেলে
         ভাসছে আকাশ-নীলে,
নিচেও তাদের 
ছায়াগুলো ছোটে
         মাঠে-ঘাটে, খালে-বিলে!

উসখুশ করে 
খাঁচায় বন্দী
         লালঠোঁট টিয়াপাখি।
খোকা “বলে তুই 
চুপচাপ কেন?
মনটা খারাপ নাকি?

ঠিক আছে, খুলছি 
খাঁচার আগল,
          যা তুই খেলবি খানিক।
সন্ধের আগে 
‘গুড বয়’ হয়ে
         ফিরবি তো, সোনা মানিক?”