লেবেল

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা।। >৯।। দশভূজা - অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। 

   ।। প্রতিদিন বিভাগ।। 

  ।।  নভেম্বর সংখ্যা।। 

  ।।  বিষয় - মা।। >৯।।


 দশভূজা

অমিত কাশ‍্যপ


কুয়াশা সরিয়ে সরিয়ে মা

পরিষ্কার করছেন উঠোন

আমরা তখন মধ্যরাতের শেষ অংশে

সে এক অদ্ভুত গ্রাম‍্য বাড়ি, ছায়া ছায়া 

বাবার গল্পে ছিল বিজলির কথা 

আমরা স্বপ্ন দেখতে দেখতে ঘুমোতাম


সকাল ফুটে উঠতে দেখতাম মা

কখন যেন পরিপাটি হয়ে রান্নায়

আমরা স্কুলে যাব

দরজায় নরম রোদ ছুঁয়ে আছে 

কী শান্ত চারিদিক

ইতিমধ্যে গুছিয়ে গুছিয়ে সারছেন সব

মা যেন দশভূজা

দশদিক আলো করে ছড়িয়ে আছেন 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন