লেবেল

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। ।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - মা।। >৩।। মা - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


       ।। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা।। 

   ।। প্রতিদিন বিভাগ।। 
  ।।  নভেম্বর সংখ্যা।। 

  ।।  বিষয় - মা।। >৩।।



মা

দুরন্ত বিজলী

রাত এলে চাঁদ ওঠে
তারাগুলো অস্পষ্ট জেগে থাকে
হিম ঝরে
বারান্দায় একা দাঁড়িয়ে তোমাকে খুঁজি
কোনটা ঠিক বুঝতে পারি না
তখন আমিও শিশির হয়ে যাই
তারপর শুক্লপক্ষের শেষ হয়
কৃষ্ণপক্ষের রাতে স্পষ্ট ও উজ্জ্বল হয়ে ফুটে ওঠো
তুমি যেন 'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো'
আমার হৃদয়ে জ্বালো
তখনও আমি শিশির হয়ে পাতায় পাতায়
হৃদয় আঁকি  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন