লেবেল

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

।অক্টোবর সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — শিউলি -১৫।। শিউলি কিংবা শেফালিকা —দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।।অক্টোবর   সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — শিউলি -১৫।।



 শিউলি কিংবা শেফালিকা

দীনেশ সরকার

 

শিউলি কিংবা শেফালিকা যেমন নামেই ডাকি

কদর তোমার বেড়েই চলে জানো তুমি তাকি!

সূর্যের সাথে তোমার আড়ি, এটা কেমনতর

তাই তো ডোবার পরে ফোটো, ওঠার আগেই ঝরো।

 

চন্দ্রমাকে ভালোবাসো তাইতো ফোটো রাতে

গন্ধ বিলাও দিকে দিকে বাতাসে জ্যোৎস্নাতে।

ঝরার পরে কুড়িয়ে তোমায় খোকাখুকু মাতে

গন্ধে বিভোর, সুতো দিয়ে তোমার মালা গাঁথে।

 

শরৎ এলেই ফোটার কথা মনে তোমার আসে

ঊষাকালেই ঝরে পড়ো শিশির ভেজা ঘাসে।

দেখলে তোমায় মন ভালো হয়, খুশি জাগে মনে

তোমায় সবাই ভালোবাসি বলছি সঙ্গোপনে।

 

তুমি ফুটলেই শারদোৎসব, একটি বছর পরে

কৈলাস থেকে মর্ত্যে উমা আসে বাপের ঘরে।

চারিদিকে খুশির জোয়ার কাঠি পড়ে ঢাকে

সবাই মিলে ভক্তিভরে দেখি দুর্গামাকে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন