লেবেল

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

।। এপ্রিল সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — মন — ১২।। না বলা কথা — তীর্থঙ্কর সুমিত

 



                  

।। এপ্রিল সংখ্যা।। 

।।    কবিতা বিভাগ।। 

।।  বিষয় — মন — ১২।।





না বলা কথা 
তীর্থঙ্কর সুমিত 


শেষ পর্যন্ত যে কথাটা বলার ছিল 
সেটা বলা হলো না 
শেষ অঙ্কে আটকে গেল সময়
উদাস বাউল একাকী নিজেকে...
এখন কালোকে আরও কালো করার লড়াই
সময়ের নীলে বক বসে, মাছ খায়, উড়ে যায় 
পরে থাকে ছেঁড়া নেট 
নগ্নপুকুর দাঁড়িয়ে দেখে, হাওয়ায় জল ওচলায়
আবার স্থির 

শুধু অভিজ্ঞতা আর অভিজ্ঞতা 

ফিরে আসে না বক...  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন