লেবেল

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২৪।। নিদ্রার সৈকতে রবীন্দ্রনাথ — অসীম দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২৪।।




নিদ্রার সৈকতে রবীন্দ্রনাথ

          অসীম দাস 


পরপর দুটো বসন্তের লজ্জিত ফুল 

পৃথিবীর প্রতিটি ঘুমন্ত মানুষের কানে 

ফুটন্ত গুঁজে দিলে , ফিসফিস করে বলবে 

-- অমীমাংসিত যুদ্ধের বিষ বাঙ্কারে 

পরের বসন্তে আমরা ফুটব কিভাবে ?


একটার পর একটা বাঁধ , প্রাসাদ আর ভোগের 

ঠোক্করে একদা মুক্তধারা ঝুলছি স্বর্গের দ্বারে ,

ঈশ্বরের কাছে সশরীরে পৌঁছবে কিভাবে !

ঘৃণা ভাষণের বাণে বন্ধ হয়ে আসছে চঞ্চু ,

আমরা না গাইলে কি আসবে 

আগামী ফাগুনের মুকুলে কুহু'র কিংশুক !


বিজ্ঞানহীন ভুয়ো ইতিহাস বৈচিত্র্যের ভূগোল হারাবে ।

সমুদ্রের আহত ঢেউ বৃথায় আরোগ্য শয্যা 

পাতবে নিদ্রার সৈকতে ,

উড়বে না কবির কল্পনা ।


আবারও কি চিরনূতন রবীন্দ্রনাথ 

জাগাবেন পুরাতনী আমাদের !

বলবেন-- " বলো , আমি ভালবাসি " ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন