।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -২২।।
জোৎস্নার আড়ালে একটি রাত
পারমিতা চ্যাটার্জি
জীবনের অনেক বসন্ত পার হয়ে আজ
বড় একা হয়ে বসে আছি এক নীরবতার
আচ্ছাদনে।
আগে মাঝে মাঝে ফোন আসত তোমার
প্রয়োজন ফুরিয়ে গেছে তাই দূরে চলে গেছো
আমার একার জীবনই ভাল হিংসাত্মক জটিলতা
নেই
নিজের মতন নিজেই আছি আর আছে আমার
কবিতার খাতা
লিখে যাই প্রাণভরে থমকে যাইনা
ঘন মেঘর আড়ালে লুকিয়ে থাকা
জোছনায় ঢাকা চাঁদকে নিয়ে আসি বনজোছনার
আড়াল থেকে ভয় পাইনা
ছড়িয়ে৷ পড়া বনজোছনার আলোয় স্নান
হারিয়ে যাই লুকিয়ে যাই নীরবে উপভোগ
করি এক জোৎস্না মাখা নীরব রাতের আলোকে।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন