লেবেল

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১৬।। বসন্তের দরজা ঠেলে — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১৬।।



 বসন্তের দরজা ঠেলে 

জীবন সরখেল


বসন্ত ঠিক সময় মতন 
আসেই দরজা ঠেলে 
রোগ শোক দুঃখ ভোলার চেষ্টায়
তাকাই দুচোখ মেলে....
একটু ভালো বাঁচতে চেয়ে
ঘাম রক্ত আর শ্রমে 
আলু চাষেই হারায় সুখ ঘুম 
কৃষক হতোদ্যমে!
পলাশ শিমুল অশোক তবু 
ফেরাতে সবার হাল 
প্রাণোচ্ছ্বাসে দিনে রাতে 
থাকে টকটকে লাল।
কর্মে ভাত কাপড় শিক্ষায় আর 
প্রিয়জনের সাথে 
বসন্ত আসুক সব দ্বারে
রঙ রুপ রসে হাতে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন