।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১২।।
ভরছে যেমন ভরবে
প্রভঞ্জন ঘোষ
পড়ছে যেমন পড়বে
ভরছে যেমন ভরবে
যতদিন এই পৃথিবীতে
হাওয়া, মাটি থাকবে-
আগুন,তরল,বাষ্প নিয়ে
যতই ওড়াও চারিদিক
রঙের বাহার, রুপের বাহার
রাঙিয়ে-রাঙিয়ে ঠিক-ঠিক।
লালের রঙে ভরছে মাটি
লালের চ্ছটা উজ্জ্বল-
হচ্ছে হৃদয় উষ্ণ
মনের ক্ষেত্র চাঙ্গা, চঞ্চল।
হলুদ, কালো, নীলের রঙের
বইছে কত বন্যা
বইছে আলো,বাইছে জ্যোতি
সবুজ বর্ণ কত না!
ধূসর, কালো, বেগুনি রঙে
উপচে পড়ে পথ-ঘাট,
চতুর্দিকে মাখিয়ে-মাখিয়ে
সাদা রঙে পরিপাট।
রঙের আলো, রঙের চ্ছটায়
ভরছো ভরো চারিদিক
মাখিয়ে হৃদয়, মাখিয়ে চক্ষু
ভরিয়ে মগজ ঠিক-ঠিক-
পড়ছে যেমন পড়বে, এবং
ভরছে যেমন ভরবে,
সূর্য ঝরা স্বর্ণালী রং
মাঠ যতদিন থাকবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন