।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১৪।।
বিভোর বসন্ত
কার্ত্তিক মণ্ডল
একমুঠো রোদ্দুর ছোঁয়া সকালে
কোকিলের কুহুতানে বিভোর বসন্ত
পাতায় পাতায় হিল্লোল মাটির সুরে
বেদনার টলমল সাঁকো পেরিয়ে আনন্দে ভাসা দিগন্ত
উঃ-----
মনটা বড়ো ফুরফুরে লাগছে ।
ঝরা পাতার গান থেমে গেলে
ঐ দখিনা সমীরণের মিষ্টি আলিঙ্গন
পলাশের ডানায় ডানায় হারিয়ে যাওয়া স্বপ্ন
শিমুল কৃষ্ণচূড়ার প্রসন্ন চিত্ত
বেনে বৌ শিস্ দিয়ে যায়
পাতার আড়াল ----।
আজকের সকালটা যেন অন্য রকম
সেই ছোট্ট বেলার স্বপ্নে ভাসা দিনগুলোর মত
ফুল ছিঁড়ে ছিঁড়ে মালা গাঁথা
বর বধূ সাজে খুনসুটি আলাপন
কত উদারতা প্রেম,কত মমত্ববোধ
যেন স্বপ্নের মত ভাসছে
আমার চারিদিকে ---!
পলাশ কৃষ্ণচূড়ার ফুলে গাঁথা মালার
প্রেম একে ওকে পরিয়ে সে কি আনন্দের হাসি
সে সব দৃশ্য স্বপ্নের মত দু'চোখে ভাসছে
ছায়াছবি হয়ে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন