।। প্রতিদিন বিভাগ।।
।। মার্চ সংখ্যা।।
।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -১১।।
ফাগুন এলো তাই
বিদ্যুৎ মিশ্র
পলাশ শিমুল ফুটলো গাছে
বসন্ত দেয় ডাক –
এমন দিনে গাঁয়ের পথে
একটু ফেরা যাক।
দূরের থেকে হাত বাড়িয়ে
ডাকছে ছেলেবেলা,
বলছে যেন শিমুল তলে
আয় না করি খেলা।
পলাশ ফুলের রঙ বানিয়ে
থাকবো মেতে আজ
বসন্তের এই রঙিন দিনে
নেইতো কোন কাজ।
শিমুল বনে লাগলো আগুন
ফাগুন এলো তাই,
পলাশ ফুলের গাঁথবো মালা
সঙ্গ যে তোর চাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন