লেবেল

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ২৬।। জীবন — জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ২৬।।



জীবন 

জয়শ্রী সরকার 

সুখের ঘরে বসত করে দুঃখ 
দুঃখনদী চর খুঁজে পায় যদি 
দেখবে জীবন কত মধুময়-সূক্ষ্ম!
###
দুঃখ যতই করুক তাড়া 
সূক্ষ্ম রেখো মন 
বুকের মাঝে বাঁধতে শেখো 
বাঁচবে আপনজন!
###
মনকে কখনো তুচ্ছ ভেবো না 
মনটাই জেনো সব 
মনের মাঝেতে খেলা করে যত 
জীবনের বৈভব!
###
মনযমুনায় আজও খেলা করে জীবনদাবার ঘুঁটি 
মনটাকে তাই সমাহিত করো, মিলবে শক্ত খুঁটি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন