লেবেল

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ১৩।। কালজয়ী চিকিৎসক — জীবন সরখেল।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ১৩।।



 কালজয়ী চিকিৎসক

জীবন সরখেল 

ভবরোগ নিরাময়ের অমিত ক্ষমতায়
পৌত্তলিকতার চূড়ান্ত সারবত্ত্বা নিষ্পত্তিই
চালকলা বাঁধা সব পোশাকি সত্য ঠেলে 
দেখনদারির বাহল্য অসুখ নিরাময়ে 
অস্ত্র শস্ত্র ধ্বংস ক্ষয় আর রক্তপাত রোধে
তিনি স্বাধীন ইচ্ছায় অবতীর্ণ হলেন...
যত বিকারের নির্বিকার চিকিৎসায়
মেলালেন;হাঁ তিনিই কিন্তু মেলালেন...
তীর্থোদ্ধারে দূরদর্শী সূক্ষ্মতম অন্তর্দৃষ্টিই
লাখো পিচমেটিক কম্পাসের ভেদ্যতাশক্তিই
পরাবাস্তবতার সহজতম অভিজ্ঞানে
সব ধর্মের সমন্বয়ে সারাৎসার ব্যাখ্যায় 
কাম কাঞ্চন হীন পরম পবিত্রতায়
অমৃতসুধাময় তাঁর চিরঞ্জীবী কথামালাই
আগামী কয়েক হাজার বছরের ঔষধ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন