লেবেল

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ১২।। জীবন — অজিত দেবনাথ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ১২।।




জীবন

অজিত দেবনাথ 


কতদিন নিজের দিকে তাকাইনি

খসে পড়া পাতার কথোপকথন শুনিনি 

রোদ্দুরের পাঁচিল টপকে ঘাস ফড়িংয়ের উদাস চাহনি দেখিনি

অথচ আমি খোলা আকাশের নীচে দাঁড়িয়ে 

তবুও কিছুই দেখছি না

একটা অচেনা ছায়া শস্যক্ষেতের পাশে শুয়ে  আছে

সবুজ অরণ্যের পাড় ঘেঁষে পাখি ওড়ে

বিকেলের পিঠে প্রজাপতি হুমড়ি খেয়ে পড়ে 

দূরের পাহাড় থেকে ভেসে আসছে নির্জনতার ঘ্রাণ 

আমার মন খারাপের পৃথিবী থেকে একে একে সরে যায় অন্তবিহীন দীর্ঘশ্বাস, জীর্ণ স্মৃতি ও জুবুথুবু অন্ধকার 

কোথা থেকে যেন  ভেসে আসছে সুরেলা বাতাসের ঢেউ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন