লেবেল

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মানবতাবাদী কবিতা —১০।। বাতিওয়ালা — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




মানবতাবাদী কবিতা —১০



বাতিওয়ালা

দুরন্ত বিজলী

আলোর ভেতর ঢুকে আমরা অন্ধকারকে আঁকড়ে ধরছি।  সুন্দর ও সুখী জীবন 'যেন তেন প্রকারেণ'  আদায় করতে চাইছি। পাপপুণ্যের পার্থক্যভুলে গিয়ে আমরা লালসা চরিতার্থ করতে রচনা করছি ঘৃন্য মায়াজাল। প্রগতির পথকে এগিয়ে নিয়ে যাবার মূল্যবান সত্যটিকে পাথর চাপা দিয়ে
এবড়ো খেবড়ো মাটির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। হোঁচট খেতে পারি। পড়ে গিয়ে মৃত্যুও হতে পারে। আমাদের ভেতরকার আলোকে অন্ধকার এমন ভাবে গ্রাস করেছে যে সত্যকে ধরতে পারছি না, মিথ্যাকে ঠিক চিনতে পারছি না।

আমাদের ভেতর আলো জ্বালাতে হলে
এখন একজন বাতিওয়ালা চাই। তিনি
আর কেউ নন, আমাদের রবীন্দ্রনাথ। 

২টি মন্তব্য: