মানবতাবাদী কবিতা -৩
খেলাঘর
অমিত কাশ্যপ
আমার ঘরে কোনো তালা নেই
তালার প্রশ্নে সকলকে বলেছি
নেবার কিবা আছে, আর হারাবারই বা কি আছে
সবাই তোমরা আপনজন, আসবে নিজের মতো
থাকবে নিজের মতো, বিন্দাস
ছোটবেলায় আশ্চর্য এক গল্প শুনেছিলাম
বিশাল এক বাড়ির সবাই যে যার মতো
খায় দায় থাকে ঘুরে বেড়ায়, স্বাধীন, মুক্ত বিহঙ্গ
একজন সুদর্শন ব্যক্তি আসেন মাঝে মাঝে
অদ্ভুত সুন্দর কথা বলেন, কেউ কেউ বলেন
এটা হল মানবতার কথা, উনি হলেন ঈশ্বর
এই বাড়িটির নাম খেলাঘর।

গভীর দর্শন। সুন্দর কবিতা।
উত্তরমুছুনসুন্দর কবিতা। কবিকে অভিনন্দন জানাই।
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুনকি গভীর অথচ অনায়াস উপস্থাপনা।
উত্তরমুছুন