লেবেল

রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বাউল সাধক লালন ফকিরের ২৪৯ তম জন্ম দিনে কবিতার শ্রদ্ধার্ঘ্য।জ্যোৎস্না কিংবা আয়না নূপুর - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






বাউল সাধক লালন ফকিরের ২৪৯ তম জন্ম দিনে কবিতার শ্রদ্ধার্ঘ্য


ছবি ঋণ- গুগল 




জ্যোৎস্না কিংবা আয়না নূপুর

দুরন্ত বিজলী

এক একটা পাথর খসে পড়ে
মেঘের পর মেঘ সাদা কালো ঘন গাঢ়
সরাতে সরাতে সর্ব প্রথমে এসে থমকে যাই
কান্নায় লালনবাদী সুর
খুঁজে যাই আজও খুঁজি নিজেকে
নিজের মনের ভেতর কান্নাকে

প্রিয় সেই প্রথম আঁকা জীবনজোয়ারে স্রোত
প্রথম সোপানে আঁকা প্রিয় দুটি পা
আকাশে আঁকা ভেজা মুখ

এখন শুধু কান্না
এখন শুধু খোঁজ

আকাশে চাঁদতারায় ভেসে যাওয়া দুপুর
জলে জ্যোৎস্না কিংবা আয়না নূপুর

২টি মন্তব্য: