কালো মায়ের পায়ের আলো -৫
কেউ জানে না
সুধাংশুরঞ্জন সাহা
নদীর ধারে হাঁটছে কারা? কেউ জানে না।
মিছিলে গলা তুলছে কারা? কেউ জানে না।
পরের শোকে নাচছে কারা? কেউ জানে না।
মেঘলা দিনে ধুকছে কারা? কেউ জানে না।
পাখিরা সব গেল কোথায়? কেউ জানে না।
অন্ধকারে লুকিয়ে কারা? কেউ জানে না।
কালোবাজারে ঘুরছে কারা? কেউ জানে না।
নদীতে জাল ফেলছে কারা? কেউ জানে না।
মানুষ কেন মুখোশ পরে? কেউ জানে না।
মানুষ কেন কাটছে গাছ? কেউ জানে না।
মানুষ কেন চুরি করছে? কেউ জানে না।
মানুষ কেন মানুষ মারে? কেউ জানে না।
মানুষ আজ মুখোশে মুখ ঢাকার বিদ্যা শিখে নিয়েছে!
আলোর পথ, আলোর দিশা মুছে দিয়েছে!
অন্ধকার পথে পথেই হারিয়ে গেছে!
মানুষ ফের আলোর পথে ফিরবে কবে, কেউ কি জানে ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন