আজকের কবিতা —৪
লাভ কি তোমার
প্রদীপ্ত সামন্তপাহাড় চূড়ায় ওই যে দূরে
উড়ছে যেথায় গেরুয়া নিশান ,
শঙ্খনিনাদ ঘন্টা কাসর
মুহুর্মুহু বাজছে বিষাণ।
প্রদীপ শিখায় জ্বলছে ওথায়
জ্যোতির্ময়ের ধ্যান-আরতি,
গন্ধ বিলোয় ধূপ অকাতর
শুদ্ধমনা বাক্ ভারতী ।
হতেই পারে মনে তোমার
এসব করে লাভ কি বলো?
তাকিয়ে দেখো সন্ধ্যা ঊষায়
দেদীপ্যমান হৃদয় খোলো।
বহুর মধ্যে এক যে তিনি
নিত্য যাহার উপস্থিতি
তাহার আশিস মাথায় নিয়ে
যুদ্ধজয়ে কাটবে ভীতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন