লেবেল

সোমবার, ৬ জুন, ২০২২

শুধু ছড়ায়...গ্রীষ্মের দুপুর -৯ ।। অজিত বাইরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।

 




গ্রীষ্মের দুপুর -৯

অজিত বাইরী




গ্রীষ্মের দুপুর  


পুকুর ডোবা শুকিয়ে কাঠ;

রোদ্দুরে ফেটে চৌচির মাঠ।

শূন্যে ওড়ে বাজ, শঙ্খচিল—

বৃষ্টি নেই, নির্জলা খাল-বিল।


গাছের নিচে একচিলতে ছায়া;

তারই মধ্যে শুয়েছে ক'টি কুকুর।

ঘরে ঘরে নিদ্রাহীন দুপুর—

নদীঘাটে উপুড় পারের খেয়া।


যতদূর চোখ যায়, শুনশান পথ;

পথে নেই ভিখিরি কী বাউণ্ডুলে।

পাতা-ঝরা গাছ পথের ধারে;

কা-কা ডাকছে কাক মরা ডালে।


গ্রামের পর জ্বলছে গ্রাম;

মানুষের  মনে নেই স্বস্তি।

রুক্ষ বেশ ধরেছে প্রকৃতি;

দাবদাহে পুড়ছে ধরাধাম।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন