পৌষ এল ঘরে —২৯
মৃত্যুঞ্জয় হালদার
১.
পৌষমাস কারো সর্বনাশ'
পৌষ মাস কারো সর্বনাশ
এইটুকু শুধু বড় প্রাপ্তি
মাথার উপর ছাদ নিশ্চিন্ত ঘুম
তবু ও দুশ্চিন্তার পরবাস।
কতদিন কর্মহীন
সামান্য আয়ে টেনেটুনে চলা
যাকে তাকে কাজের কথা বলা
ব্যথা আর ব্যর্থতার দিন।
বুঝে ও না বোঝার ভান
বেহিসাবি বাবুদের দল
আমাদের দুঃসময়ে খেলে বল
আজীবন গেয়ে চলি বিষাদের গান।
২.
ওঠে দুলে
পৌষ এলো ঘরে
তবু অকাল ঝরে
পাকা ধানে মই
জলে ডোবা ঐ
কিছু উঠেছে গোলায়
মাঠে ভরেছে কোলায়
চাষীর মনে দুঃখ
ক্ষয়ক্ষতি আজ মুখ্য।
অনেক অনাবাদি
কত প্রতিবাদী
মুখ মুখিয়ে আছে,
নত প্রকৃতির কাছে।
তবু নবান্ন হয়
উচ্ছ্বাস ঘরময়
রোগশোক সব ভুলে
প্রাণমন ওঠে দুলে।
অনন্য সৃজন। বিষাদের ও হরষের ছোঁয়া পেলাম
উত্তরমুছুনকবিতায়। খুব ভালো লাগলো।
সুখ দুঃখে এগিয়ে চলা
উত্তরমুছুনঅপূর্ব লিখেছেন পৌষমাস কারো সর্বনাশ।
উত্তরমুছুন--সমাজ বসু।