হেমন্তের সকাল -৪৬
মিতা নাগ ভট্টাচার্য
১
হৈমন্তী অপরাহ্ন
অনেকটা পথ হেঁটে হৈমন্তী অপরাহ্ন,
কবেকার রাগ, সেই দুর্দান্ত গ্রীষ্ম।
সব অভিমান,ছেলেমানুষী যত-
যে বন্ধু দেয়নি আলুকাবলি-আড়ি
তার সঙ্গে ফোনতরঙ্গে মনকথা বলি।
কবাডি খেলতে না নিয়ে মজাদুষ্টুমি,
তার জন্য মনপাথারে উথালপাথালি,
হৈমন্তী অলস মেঘলা দুপুর
স্মৃতি নদীখানি জলভারে টইটুম্বুর।
সে জলরেখায় নেইকো স্বাদ নোনা
কেবলই ভালোবাসা আদরে বোনা।
২.
দুটি কবিতাই খুব সুন্দর। অনবদ্য সৃষ্টি।
উত্তরমুছুনদুটি কবিতাই খুব ভালো লাগলো।
উত্তরমুছুনখুব সুন্দর লাগলো। দুটোই দারুণ।
উত্তরমুছুন