লেবেল

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

আজ থেকে শুরু হল... অঙ্কুরীশা-র পাতায় শুধু কবিতায়... পৌষ এল ঘরে।। আজকের কবি — বিকাশরঞ্জন হালদার।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 





পৌষ এল ঘরে—১

বিকাশরঞ্জন  হালদার 



১.

স্বপ্নে-বোনা ধান 



তুলসী-তলায় আলপনা দেয় প্রাণ-উথলিত মেয়ে।স্বপ্নে-বোনা ধান ভরেছে খামার। নবান্নে আজ চলকে ওঠে পাড়া-গাঁ-এর খুশি। খাবার  থালায় সাদামাটা আলো। চন্দ্র-দাগ রেখে গেছে সন্ধে-গহন পথ। পৌষ ঘরে এল!


২.
চাটাই-পাতা দাওয়ায়


কাঁচা-রোদ। ঝিনুক-আভা। লজ্জা-লজ্জা রঙ। পৌষ  হাসে। গোলা ডেকে নেয় পাকা-ধান। শূন্য-মাঠে বসে থাকে খাঁ-খাঁ প্রহর। আপন খেয়ালে প্যাঁচা ভাসে সাদা বাতাসে। চাটাই-পাতা দাওয়ায় গেরস্থালি সাজায় পিঠে-পুলি স্বাদ। আনন্দের সাড়া লাগে গরিবানা-বুকে। শিশুর খুশি ফুল হয়ে ফোটে। পৌষ গান হয় জীবনের!












আজ থেকে শুরু হল অঙ্কুরীশা-র  পাতায় শুধু কবিতায় পৌষ এল ঘরে। আপনিও এই বিভাগে আজই আপনার মৌলিক  ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন 

মেল— ankurishapatrika@gmail.com









২টি মন্তব্য: