পৌষ এল ঘরে—১
বিকাশরঞ্জন হালদার
১.
স্বপ্নে-বোনা ধান
তুলসী-তলায় আলপনা দেয় প্রাণ-উথলিত মেয়ে।স্বপ্নে-বোনা ধান ভরেছে খামার। নবান্নে আজ চলকে ওঠে পাড়া-গাঁ-এর খুশি। খাবার থালায় সাদামাটা আলো। চন্দ্র-দাগ রেখে গেছে সন্ধে-গহন পথ। পৌষ ঘরে এল!
২.
চাটাই-পাতা দাওয়ায়
কাঁচা-রোদ। ঝিনুক-আভা। লজ্জা-লজ্জা রঙ। পৌষ হাসে। গোলা ডেকে নেয় পাকা-ধান। শূন্য-মাঠে বসে থাকে খাঁ-খাঁ প্রহর। আপন খেয়ালে প্যাঁচা ভাসে সাদা বাতাসে। চাটাই-পাতা দাওয়ায় গেরস্থালি সাজায় পিঠে-পুলি স্বাদ। আনন্দের সাড়া লাগে গরিবানা-বুকে। শিশুর খুশি ফুল হয়ে ফোটে। পৌষ গান হয় জীবনের!
আজ থেকে শুরু হল অঙ্কুরীশা-র পাতায় শুধু কবিতায় পৌষ এল ঘরে। আপনিও এই বিভাগে আজই আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন
মেল— ankurishapatrika@gmail.com
খুব সুন্দর। বাঃ!
উত্তরমুছুনভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
উত্তরমুছুন