হেমন্তের সকাল- ৩৩
অনিন্দিতা শাসমল
১
সুন্দরী হেমন্ত
আলোর উৎসব শেষ হলে,
হিমনামা রাতে খোলা ছাদে বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকা--
শান্ত আকাশপ্রদীপের দিকে।
পাতলা চাদরের নিচে , শান্তির ঘুমশেষে ভোরের হিম মেখে পথে নামলে--
শিরশির হাওয়া ;
মেঠো পথের দুদিকে সবুজ ধানের শীষে সোনালী রঙের উঁকি--আগামীর ফসলসঙ্গীত যেন।
মাত্র ক'টা দিন ,তবুও বড়ো সুন্দর এই সময়..
বড়ো প্রিয় রূপসী বাংলার এই সুন্দরী ঋতু , হেমন্ত।
২
চিরদিনের
ডালে ফোড়ন দিতে দিতে
কানে এলো একটা শব্দ ;
পেছন ফিরে দেখি --
রান্নাঘরের দরজায় ,
খুব চেনা ভঙ্গিতে হাসিমুখে দাঁড়িয়ে ,
তুমি..
আমার সাতজন্মের শত্তুর ,
আমার চিরসখা,
আমার চিরদিনের হেমন্ত সকাল।
দুটি কবিতাই সুন্দর।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ।শ্রদ্ধা নেবেন।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনমুগ্ধ
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনদুটোই দারুণ। তবে শেষেরটা দারুণ লাগলো।
উত্তরমুছুন