লেবেল

সোমবার, ৩ আগস্ট, ২০২৬

।। আগষ্ট সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — স্বাধীনতা-২।। আমরা সবাই রাজা — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


      

।। আগষ্ট  সংখ্যা।। 

  ।। কবিতা বিভাগ।। 

 ।। বিষয় — স্বাধীনতা-২।।



আমরা সবাই রাজা

দুরন্ত বিজলী

স্বাধীনতা ১৯৪৭ সালের পনেরই আগস্ট আমরা অর্জন করলাম শহীদদের আত্মবলিদান, অনেক সংগ্ৰামের ফসল হিসেবে।
হ্যাঁ আমরা স্বাধীন। অকপটে বলে ফেলতে পারি
মনের সব কথা। এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি সব বলতে পারি ?
যেমন বলতে পারি না, এখনও ভারতে ভিক্ষুক ভিক্ষা করে। কিন্তু কেন ?
যেমন কোন কৃষক বলতে পারে না, তার ফসল ফলানোর খরচের চেয়ে উৎপাদিত ফসলের বাজারমূল্য , সরকারি মূল্য অনেক কম।
শিক্ষক শিক্ষা দিতে গিয়ে ছাত্রকে তার অভব্য আচরণের জন্য কড়া কথা বলতে ভয়। কারণ
তাঁর বিরুদ্ধে অভিভাবকদের আন্দোলন, এমনকি সেই শিক্ষককে মারধর, অবশেষে রাজনীতির মারপ্যাঁচে চাকরি খোয়া যেতেও পারে।
রাজনৈতিক নেতারাও ভয়ে ভয়ে থাকেন, ভোটের ভয়। আন্দোলনের মুখ ভোটের ফায়দার দিকে হলে সমর্থন করবেন, নাহলে নয়। নৈতিকতা চুলোয় যাক। ভোটে জেতাটাই মূল লক্ষ্য।
আর আমরা জনগণ, শ্রমজীবী মানুষ, পরিস্থিতির স্বীকার হয়ে ছেলেমেয়ে ও পরিবার পরিজনদের কথা ভেবে চুপচাপ খেটে যাই ।
আবার এদিকে বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে গবেষণার মাধ্যমে আমাদের সুস্থ্ জীবন দেবার চেষ্টা করছেন, তবু কিন্তু থেকে যায়, সব রোগী কি সব রকম সেবা পায় ?
আর সাহিত্য সংস্কৃতি জগতের মানুষেরা কেউ কেউ
ভাবছেন সভ্যতার অগ্ৰগতির কথা, আর কেউ কেউ ভাবছেন যেন তেন প্রকারেণ টাকা রোজগারের ধান্দা।
আমরা ভারতবাসীরাসীরা এখনও পুরোপুরি সুখি না।
সূক্ষ্ম পরাধীনতার স্রোত তলায় বয়ে চলেছে।
সেখান থেকে মুক্ত হবে কবে ?
যেদিন হবে , সেদিন হব 'আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন