লেবেল

বুধবার, ১ জুলাই, ২০২৬

অঙ্কুরীশা-র পাতায় শুরু হল... ।। জুলাই সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — রথযাত্রা-১।। আজকের কলমে — মিশে থাকে মুগ্ধতা —ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


।।   জুলাই সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — রথযাত্রা-১।।




মিশে থাকে মুগ্ধতা

ফটিক চৌধুরী

আকাশ আজ ঢেকেছে মেঘের আঁচলে
সেখানে চলছে নীল সাদা মেঘের খেলা
রথের চূড়ায় ওড়ে পতাকা
এসব দেখে বাতাসও মৃদু মন্দ বয়ে যায়। 

চাকার নিচে ওড়ে ধুলো
সারা গায়ে ছড়িয়ে পড়ে
হাজার হাতের টানে রথ এগিয়ে চলে
যেভাবে জীবনের টানে এগোয় জীবন। 

খিচুড়ির গন্ধে ম ম করছে রথতলা, পথঘাট
মহাপ্রসাদে মিশে থাকে মুগ্ধতা। 
রথের রশির এই টানে আছে
এক অনির্বচনীয় আনন্দ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন