লেবেল

রবিবার, ৭ জুন, ২০২৬

অঙ্কুরীশা-র পাতায় শুরু হল...প্রতিদিন বিভাগে..। জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১।। আজিকার কলমে— জয়শ্রী সরকার।।Ankurisha।।E.Magazine।। Bengali poem in Literature।।


।। জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১।।



এসো, সবুজ বাঁচাই

জয়শ্রী সরকার


সবুজ মানেই সজীব বিশ্ব বসুন্ধরার জয় ,

সবুজ মানেই সদাচঞ্চল প্রাণের বায়ু বয়।

গাছগুলো সব পড়ছে কাটা উঠছে বহুতল

কেমন করে বাঁচবো বলো ? ওইটুকু সম্বল !


বাতাস এখন ভীষণ ভারী শ্বাসের নেই তো আশ ,

সবুজকে আজ ধ্বংস করেই নিচ্ছি সবাই শ্বাস।

শ্বাসের কষ্টে মানুষ এখন মরছে অবিরাম ,

এসো সবাই রোপণ করি আম-কাঁঠাল আর জাম !


আগের মানুষ মানুষ ছিল , ছিল যে তার হুঁশ ,

এখন মানুষ ঠান্ডাঘরেই ভীষণরকম খুশ।

বীজগুলোকে ধ্বংস তো নয়, বপন করি আজ 

একদিন জেনো সবাই আমরা সুখেই করবো রাজ !


সবুজ মানেই প্রাণের প্রতীক , নবান্নেরই আশ

সবুজ মানেই আশ্বাসবাণী , প্রশান্তিতে শ্বাস ।

সত্যি যদি পরিবেশকে রাখতে ভালো চাও ,

সুযোগ পেলেই জায়গা বুঝে চারাগাছটি লাগাও !



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন