লেবেল

শনিবার, ২০ জুন, ২০২৬

।।জুন সংখ্যা।। ।। কবিতা বিভাগ।। ।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৫।। এখনো সময় আছে — - সমর গোস্বামী।। Ankurisha ।। E.Magazine।। Bengali poem in literature।।



।।জুন সংখ্যা।। 

।।   কবিতা বিভাগ।। 

।।  বিষয় — বিশ্ব পরিবেশ  দিবস -১৫।।



এখনো সময় আছে 

 সমর গোস্বামী 


সভ্যতার ঊষালগ্নে আরণ্যক ঘ্রাণ সবুজের শ্যামলীমায় যে সৌরভ ছড়িয়ে ছিল 
তা আজ পুঁতি গন্ধময়।
বিষাক্ত কলুষ ধোঁয়ার আস্তরণে বদলে যায় নীল আকাশ। 
জল -স্থল -অন্তরীক্ষে ই-বর্জ্যের সমাহার। 
চারিদিকে পলিথিন, পলিমার, প্লাস্টিকের টুকরো ছড়াছড়ি ।
ভূচর, খেচর, জলচরের দল 
সবুজ ধ্বংসস্তূপে বিপন্ন পৃথিবীর অশনি সংকেত পাঠায়।
সভ্যতা গর্বীত মানুষ 
ভোগ বিলাসের লোলুপ দৃষ্টিতে সুজলা সুফলা বসুন্ধরার 
বুকে ধংসের আঁচড় কাটে। 
নির্লজ্জতার চাহনি দিয়ে জাগ্রত বিবেকের অপমৃত্যু 
তাড়িয়ে  তাড়িয়ে দেখে বাস্তুতন্ত্রের নিদারুণ জারণ যন্ত্রণা। 
এখনো সময় আছে - - - 
চেতনার ফুল যদি না ফুটে 
সুকান্তর শিশুরা বাসযোগ্য পৃথিবী পাবেনা কখনো 
তোমার ক্ষমতা লোভী যান্ত্রিক অবয়বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন