।। জুন সংখ্যা।।
।। কবিতা বিভাগ।।
।। বিষয় — বিশ্ব পরিবেশ দিবস -১৩।।
বাগান
অমিত কাশ্যপ
মুগ্ধতা মেখে সকাল যখন রেখা ছড়ায় সারা বাগান
বাবা তখনই বাগান পরিচর্চায় নেমে পড়েন
তুলে তুলে দেখেন পাতায় পাতায় ওদের বন্ধুত্ব, ভালোবাসা
সবুজের কত রকমফের আর পাতার বাহার
তারা কত কি কথা বলে, দুধের শিশুর যেমন অভিব্যক্তি
বাবা এই সময় চা খান সবুজের ভেতর
অবশিষ্ট চায়ের ভাগ পাশে ঘেঁষে বসা কাঠবেড়ালিটির
দ্রুত তার চাউনি আর মস্ত কোনো কর্মফলের আশায়
গতরাতে নেমেছিল তারারা যেখানে যেখানে বাগানে
ফুল হয়ে আজ তারা হেসে উঠছে হাওয়ায় হাওয়ায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন