লেবেল

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

।। প্রতিদিন বিভাগ।। ।। মার্চ সংখ্যা।। ।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৪।। তুমি এবং তুমি — স্বপন রাউত।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



।। প্রতিদিন বিভাগ।। 

।। মার্চ সংখ্যা।। 

।। বিষয় - বসন্তের দরজা ঠেলে -৪।।



তুমি এবং তুমি 

স্বপন রাউত



তুমি এবং তুমি এভাবেই-সেভাবেই যেমনই হোক তেমনি ইচ্ছেপুড়িয়ে 

রোদ মাড়িয়ে বৃষ্টি মেখে---

তুমি ভালো থেকো এবং তুমি...


যাচ্ছি যখন বসন্তে

ফিরে আসবো শর্তে

বইতে আমায় কি পারবে!

নজর যেন এড়িয়ে।


চলে গেছি আজ পূর্ণিমাতে

পাশা খেলবো বলে 

তোমার আনন্দ আমার আনন্দ 

চেনাতেই ধরা পড়ে ----


খেলবো না আর নতুন  খেলা 

ফিরে আসবো মনের শান্ত্বনায় 

তোকে ছাড়া যে বাঁচবো না 

প্রিয়বিনে কন্টক জ্বালায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন