।। প্রতিদিন বিভাগ।।
।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। বিষয় - মুক্ত - ৩।।
এক আশ্চর্য সুর ধ্বনি
সুদীপ কুমার চক্রবর্তী
এক আশ্চর্য শব্দের সুর ধ্বনিতে জেগে ওঠে
আমার সুমহান ভারতবর্ষ। জেগে ওঠে আমার
স্বদেশ ও স্বজন।
যখন সমবেত কন্ঠে বেজে ওঠে বন্দেমাতরম।
শতাব্দী পেরিয়ে আজও সেই অমৃত সাধন।
চোখের সামনে দৃশ্যমান সে আনন্দমঠ -
সন্ন্যাসী সত্যানন্দের উদাত্ত কণ্ঠস্বরে সে অনবদ্য দেশ বন্দনা - আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে
এ গানের প্রতিটি উচ্চারণে শিহরিত আমাদের
শরীরের প্রতিটা রক্ত কণা।
মুখরিত হয় এ পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা।
আমাদের প্রতিটা প্রজাতন্ত্র দিবসের প্রভাত সঙ্গীত -
অমল উচ্চারণ -
সুজলাং সুফলাম মাতরম
বন্দেমাতরম।
ঋষিবর তোমার অমর লেখনীতে জেগে উঠুক
আপামর ভারতবাসী - জেগে উঠুক চিরন্তন স্বদেশ চেতনা।
দৃঢ় হোক মানব বন্ধন -
অবসান হোক সমস্ত ষড়যন্ত্রের যুগ যন্ত্রণা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন