লেবেল

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

আজ থেকে প্রকাশিত হলো... অঙ্কুরীশা-র পাতায়... ।। প্রতিদিন বিভাগ।। ।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। বিষয় - মুক্ত - ১।। বুড়ো — বাবলু গিরি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



      ।। প্রতিদিন বিভাগ।। 

       ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।। বিষয় - মুক্ত - ১।।


বুড়ো 

বাবলু গিরি

জেগে থাকি রাতভর, জোনাকি ফুলের রাতে

ঘুম সব ঘুরতে গেছে, হবনব মাঠেঘাটে 

শরীর যদিও ষাটের ঘরে, মন এখনো পঁচিশে 

গিলেকরা চামড়ায়, যৌবনে টসটসে মনভরা হৃদয়ে 

এখনো জেগে জেগে রাতভোর ,জড়োয়ার জলসা দেখি

চলো না একসাথে ডুব দি ভালোবেসে ,প্রেমের সরোবরে 

এখন বয়সের ভার রোগের কারাগার, মন তবু যমুনায় 

আহা রাতভর জেগে থাকি, কারুকল্পে বিভোর বিনোদিনী আমি 

স্বপ্ন মন মেতে আছে যৌবনে, গিলেকরা শরীরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন