কালো মায়ের পায়ের আলো —১৭
শ্যামাসঙ্গীত
মঙ্গলপ্রসাদ মাইতিবড়োই ইচ্ছে তোর চরণের রাঙা একখান জবা হ’ব
দিবানিশি কাছে থেকে দু:খ-সুখের কথা ক’ব।
কালী কালী ডেকে যাব
নয়ন জলে বুক ভাসাব
যতক্ষণ না দিবি সাড়া তোরেই শুধু স্মরণ ল’ব।।
যখন সবাই ঘুমের ঘোরে থাকবে অচেতন-
আমি তখন দিব্যি জেগে করব জ্বালাতন।
দেখি আমায় দূরে ছুঁড়ে
থাকতে পারিস কেমন করে
তোর মধুমাখা নামটি লয়ে তোর চরণেই পড়ে র’ব।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন